ঢাকা ০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০ শতাংশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২০৮ Time View

সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মাসিক নিট পেনশন ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে নবম পে-স্কেল অনুমোদনের পাশাপাশি অবসরভোগী পেনশনধারীদের আর্থিক নিরাপত্তা ও জীবনযাত্রার মানোন্নয়নের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হয়েছে।

নতুন পেনশন কাঠামো অনুযায়ী, যারা মাসিক ৯ হাজার টাকা বা তার কম পেনশন পাচ্ছেন, তাদের পেনশন ১০০ শতাংশ বৃদ্ধি পাবে। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনধারীদের জন্য বৃদ্ধির হার ৭৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনধারীদের জন্য ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশনধারীদের জন্য ৫৫ শতাংশ বৃদ্ধি পাবে।

সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি ‘এক গ্রেড এক পেনশন’ পদ্ধতি বাস্তবায়নের বিষয়টিও বৈঠকে আলোচনা করা হয়। তবে অসামরিক কর্মচারীদের ক্ষেত্রে তথ্যের অভাব ও আর্থিক সংশ্লিষ্টতার কারণে এটি ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন পে-স্কেলটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে এবং ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কর্মচারীদের বিভিন্ন ভাতা একযোগে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: আদালত ৮ আসামির মামলার যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ

সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০ শতাংশ

আপলোড সময় : ০৮:৫৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬