ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবম জাতীয় বেতন কাঠামোর অনুমোদন: পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:২০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২১১ Time View

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামোর (পে স্কেল) অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন পে স্কেল একবারে কার্যকর না করে পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বেতন কাঠামো কার্যকরে প্রয়োজনীয় অর্থের সংস্থান ও সরকারের ওপর সম্ভাব্য আর্থিক প্রভাব পর্যালোচনা করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন পে স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ এবং এর বাজেট ও অর্থনীতিতে প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

অর্থ বিভাগের সূত্র অনুযায়ী, সরকারের লক্ষ্য হচ্ছে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নবম পে স্কেলের আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবর মাস থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পেতে শুরু করবেন।

নতুন পে স্কেলের মূল বেতন ও ভাতাগুলো চার ধাপে বাস্তবায়িত হবে। চলতি বছরের ১ জুলাই থেকে মূল বেতনের ৩০ শতাংশ কার্যকর হবে এবং আগামী বছরের জানুয়ারি থেকে আরও ৩৫ শতাংশ কার্যকর হবে। অবশিষ্ট অংশ পরবর্তী অর্থবছরের জুলাইয়ে এবং জানুয়ারিতে ভাতাগুলো বাস্তবায়নের সুপারিশ করা হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা জোটের সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি

নবম জাতীয় বেতন কাঠামোর অনুমোদন: পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা

আপলোড সময় : ০৮:২০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬