ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মচারীদের প্রতিবন্ধী সন্তানের জন্য ৩ হাজার টাকা ভাতা চালু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২১০ Time View

সরকারি কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য প্রথমবারের মতো প্রতিবন্ধী সন্তান ভাতা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় বেতনস্কেল ২০২৬-এর আওতায় এ ভাতা দেওয়া হবে।

সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করা হয়। এতে সরকারি কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন প্রতি সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রজাতন্ত্রের কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য প্রথমবারের মতো প্রতিবন্ধী সন্তান ভাতা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জাতীয় বেতনস্কেল ২০২৬ আগামী ১ জুলাই ২০২৬ থেকে সরকারি কর্মচারীদের জন্য ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বেতনস্কেল বাস্তবায়নের আর্থিক সংশ্লেষ ও সামগ্রিক মূল্যস্ফীতির ওপর প্রভাব বিবেচনায় নিয়ে চলতি ২০২৬-২৭ ও আগামী ২০২৭-২৮ এই দুই অর্থবছরে পর্যায়ক্রমে এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা জোটের সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি

সরকারি কর্মচারীদের প্রতিবন্ধী সন্তানের জন্য ৩ হাজার টাকা ভাতা চালু

আপলোড সময় : ০৮:০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬