ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদীয় কার্যক্রমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের প্রশংসা আইপিইউ প্রতিনিধিদের: চিফ হুইপ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২০৬ Time View

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রকে আরও কার্যকর করতে সরকার ও বিরোধী দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অব্যাহত রয়েছে। তিনি এ কথা সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদে সফররত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ক্রিস্টিনা ফিলিপের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বলেন।

চিফ হুইপ বলেন, গত দু’টি অধিবেশনে সরকার ও বিরোধী দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংসদীয় কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। তিনি উল্লেখ করেন, সংসদে ভিন্নমত থাকা গণতন্ত্রের সৌন্দর্য এবং সেই ভিন্নমতের ভিত্তিতে দেশের জন্য সর্বোত্তম সিদ্ধান্ত গ্রহণ সম্ভব।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের দিন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ধরনের রাজনৈতিক সৌহার্দ্য সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করে। চিফ হুইপ জানান, সংসদীয় কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

সংবিধান সংশোধনের বিষয়ে চিফ হুইপ বলেন, নতুন করে সংবিধান লেখা নয়, বরং জুলাই সনদে যেসব সংস্কারের বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো বিদ্যমান সংবিধানের সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করার পক্ষে বিএনপি। তিনি জানান, ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে মৌলিক কয়েকটি বিষয় ছাড়া অনুচ্ছেদটি বাতিল করার প্রত্যাশা রয়েছে।

চিফ হুইপ বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশ রেখে যাওয়ার দায়িত্ব বর্তমান প্রজন্মের। তিনি আইপিইউ সেক্রেটারি জেনারেলের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সংসদীয় কার্যক্রমে বিশ্বের বিভিন্ন দেশের উত্তম চর্চা অনুসরণের বিষয়ে আলোচনা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা জোটের সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি

সংসদীয় কার্যক্রমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের প্রশংসা আইপিইউ প্রতিনিধিদের: চিফ হুইপ

আপলোড সময় : ০৫:২০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬