ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির অনুষ্ঠান হচ্ছে না, কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:০০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ২১১ Time View

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্ধারিত অনুষ্ঠান জেলা প্রশাসনের অনুমতি না থাকায় অনুষ্ঠিত হচ্ছে না। শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হওয়ার কথা ছিল।

এনসিপির এই অনুষ্ঠানের বিরুদ্ধে কওমি ছাত্র ঐক্য পরিষদ বিক্ষোভ প্রদর্শন করে। তারা এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা জানান, হাসনাত আবদুল্লাহ ক্ষমা না চাইলে তারা এনসিপির অনুষ্ঠান প্রতিহত করবেন।

হাসনাত আবদুল্লাহ শনিবার দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাসে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝির কথা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। তার এই বক্তব্যের পর কওমি ছাত্র ঐক্য পরিষদ তাদের কর্মসূচি প্রত্যাহার করে।

কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক জানান, হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশের পর তারা এনসিপির কর্মসূচিতে কোনো বাধা দেবেন না।

জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, এনসিপি শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করার জন্য অনুমতি চেয়েছিল, কিন্তু রাজনৈতিক সমাবেশের জন্য অনুমতি দেওয়া সম্ভব নয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির অনুষ্ঠান হচ্ছে না, কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির অনুষ্ঠান হচ্ছে না, কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার

আপলোড সময় : ০৭:০০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬