ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আওয়ামী লীগ: এমপি দুলু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি বলেছেন, রংপুরে দুই হিন্দু যুবকের হাতে হিন্দু শিক্ষক পরিবারের চার সদস্য নিহত হওয়ার ঘটনাকে আওয়ামী লীগ সংখ্যালঘু নির্যাতন হিসেবে প্রচার করে পানি ঘোলা করার চেষ্টা করছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে নাটোর জেলা পরিষদ চত্বরে উন্নয়নমূলক বিভিন্ন প্রতিষ্ঠান এবং অসহায়-দুস্থ রোগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দুলু অভিযোগ করেন, আওয়ামী লীগের সুবিধাবাদী নেতারা পাশের দেশে বসে ষড়যন্ত্র করছেন এবং বাংলাদেশের জনগণ ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। তিনি জনগণকে এসব অপতৎপরতা সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতন ও তাদের জমিজমা-বাড়ি দখলের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। বিএনপি সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তার সঙ্গে দেখভাল করেছে বলেও দাবি করেন তিনি।

দুলু আরও বলেন, নাটোরে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং নাটোরে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন এবং শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের ব্যাটিং নিয়ে মাইকেল ভনের মন্তব্য: ‘কে উইকেট নিতে চান?’

রংপুরের খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আওয়ামী লীগ: এমপি দুলু

আপলোড সময় : ০১:৫২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬