ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার প্রতিশ্রুতি ধর্ম প্রতিমন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২০৬ Time View

ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেছেন, ‘জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করব, ইনশাআল্লাহ।’ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে রাজধানীর বারিধারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, রাসূল (সা.) এর জীবনে উৎকৃষ্টতাই ছিল প্রধান বিষয়। তিনি সকলকে উৎকৃষ্টতার দিকে যেতে উদ্বুদ্ধ করেন, যাতে সফলতা অর্জন করা যায়।

আল কুরআন থেকে উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) এর চরিত্রে রয়েছে উত্তম আদর্শ এবং তিনি বিশ্ব জগতের জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। তিনি মহানবী (সা.) এর দেখানো পথ অনুসরণের জন্য সকলকে অনুরোধ করেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। তিনি মহানবী (সা.)-এর জীবনকে মানবতাবাদী হিসেবে উল্লেখ করেন এবং বলেন, তিনি সমগ্র মানবজাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন।

প্রধান আলোচক ড. জিয়াউল হক আদনান মহানবী (সা.)-এর জীবন থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরেন, যা ধৈর্য, মানবিকতা ও উত্তম চরিত্রের শিক্ষা দেয়। অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং শেষে দোয়া পরিচালনা করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আসন্ন সিটি নির্বাচনে একক প্রার্থী চায় বিএনপি, জামায়াত ও এনসিপি

জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার প্রতিশ্রুতি ধর্ম প্রতিমন্ত্রীর

আপলোড সময় : ১১:১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬