ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন কাদের গনি চৌধুরী। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং একজন জ্যেষ্ঠ সাংবাদিক।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে তিনি সাংবাদিক কামাল উদ্দিন সবুজের স্থলাভিষিক্ত হয়েছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, কাদের গনি চৌধুরীকে বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮ এর ধারা ১০ (১) অনুযায়ী অন্য যেকোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে।

কাদের গনি চৌধুরী বাংলাদেশের সাংবাদিক সমাজ ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বস্তুনিষ্ঠ ও নীতিপরায়ণ সাংবাদিকতার পক্ষে জোরালো বক্তব্য রেখেছেন এবং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ক্ষমতার প্রভাবমুক্ত থাকার ওপর গুরুত্ব দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

তৌফিক-ই-ইলাহীর জামিনের আবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

আপলোড সময় : ০৯:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬