ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় ড্রোন হামলায় আহত রাজন ফিরে এলেন দেশে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২০৮ Time View

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গয়েশপুর গ্রামের রাজন হোসেন (২২) রাশিয়ায় ড্রোন হামলায় আহত হয়ে দেশে ফিরেছেন। তিনি নির্মাণ শ্রমিকের কাজের জন্য রাশিয়ায় গিয়েছিলেন, কিন্তু যুদ্ধের কারণে প্রথম দিনেই হামলার শিকার হন। কোমরের নিচ থেকে শক্তি হারিয়ে চার দিন ধরে ৪ কিলোমিটার পথ বুকে ভর দিয়ে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের হাসপাতালে আশ্রয় নেন।

রাজন জানান, ২০২৩ সালের ৭ মে বাংলাদেশ থেকে মস্কো বিমান বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে ৩০ বাংলাদেশিকে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, যেখানে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। রাজন বলেন, প্রথম দিনেই ১৭ জন বাংলাদেশি ড্রোন হামলায় মারা যান এবং তিনি নিজেও আহত হন।

রাজনের বাবা আব্দুল কাদের অভিযোগ করেন, দালালের খপ্পরে পড়ে তার ছেলেকে প্রতারণা করে রাশিয়ায় পাঠানো হয়েছে। তিনি ৮ লাখ ৩০ হাজার টাকা ধার করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। রাজনের মা মাহফুজ বেগম জানান, তাদের সংসার এখন অসহায় অবস্থায় রয়েছে।

কলেজ শিক্ষক মুসা করিম বলেন, রাজনের পরিবার দালালের কারণে সর্বশান্ত হয়ে গেছে। তিনি দালালদের আইনের আওতায় আনার দাবি জানান। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, দালালের খপ্পরে পড়ে যেন কেউ প্রতারণার শিকার না হয়, সে ব্যাপারে সচেতন হতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের আবেদন জানানো হয়েছে

রাশিয়ায় ড্রোন হামলায় আহত রাজন ফিরে এলেন দেশে

আপলোড সময় : ০৭:৪১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬