ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুরুশকুল ইউনিয়নে চেয়ারম্যান পদ পুনরুদ্ধারের চেষ্টা, স্থানীয়দের মধ্যে ক্ষোভ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: শাহজাহান ছিদ্দিকী চেয়ারম্যানের পদ পুনরুদ্ধারের লক্ষ্যে প্রশাসনিক তৎপরতা শুরু করেছেন। তিনি গত ২২ জুন জেলা প্রশাসক বরাবর চেয়ারম্যানের দায়িত্বে পুনর্বহালের আবেদন এবং পরবর্তীতে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেছেন বলে জানা গেছে। এ খবর প্রকাশের পর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক পট-পরিবর্তনের পর চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী আত্মগোপনে চলে যান। তাঁর অনুপস্থিতিতে নাগরিক সেবা ব্যাহত হলে প্রথমে প্রশাসক ও পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করেন কক্সবাজার জেলা প্রশাসন। শাহজাহান ছিদ্দিকীর বিরুদ্ধে মোট ছয়টি মামলায় তিনি গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন। পরে উচ্চ আদালত থেকে জামিন লাভের পর তিনি চেয়ারম্যানের পদ ফিরে পাওয়ার উদ্যোগ নেন।

স্থানীয়দের অভিযোগ, ২০২৩ সালে খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১০ জন নির্বাচিত সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে লিখিত অনাস্থা প্রস্তাব দাখিল করেছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত পরিচালনা করে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দাখিল করেন। তবে দীর্ঘ সময়েও কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।

স্থানীয়রা আরো অভিযোগ করেন, শাহজাহান ছিদ্দিকী দায়িত্ব পালনকালে একাধিক ভুয়া জন্ম ও মৃত্যু সনদ প্রদান করেন এবং সরকারি বরাদ্দ বিতরণে অনিয়ম করেন। এর ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ২০২৪ সালের ৫ই আগস্ট গণ আন্দোলনের সময় তাঁর কর্মকাণ্ডের বিরুদ্ধে সাধারণ জনগণ ইউনিয়ন পরিষদে হামলা ও ভাংচুর চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, যিনি বিরুদ্ধে অধিকাংশ ইউপি সদস্য অনাস্থা দিয়েছিলেন এবং যিনি অর্ধ ডজন মামলার আসামী, তাঁর চেয়ারম্যান পদে ফিরে আসার উদ্যোগ জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। স্থানীয়রা মনে করেন, প্রশাসনের উচিত আইনগত বিষয়গুলো পর্যালোচনা করে জনস্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করা। খুরুশকুলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিনের কার্যক্রমে সাধারণ জনগণ সন্তুষ্ট। শাহজাহান ছিদ্দিকীকে পুনর্বহাল করা হলে নাগরিক সেবা ও এলাকার উন্নয়ন থমকে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

খুরুশকুল ইউনিয়নে চেয়ারম্যান পদ পুনরুদ্ধারের চেষ্টা, স্থানীয়দের মধ্যে ক্ষোভ

খুরুশকুল ইউনিয়নে চেয়ারম্যান পদ পুনরুদ্ধারের চেষ্টা, স্থানীয়দের মধ্যে ক্ষোভ

আপলোড সময় : ১২:৫৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬