ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের দাবি, মোজতবা খামেনি মারা যাননি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মারা যাননি।

এ মন্তব্যটি ট্রাম্প করেছেন ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থার বিষয়ে চলমান জল্পনার প্রেক্ষাপটে। আল জাজিরার প্রতিবেদনের অনুযায়ী, ট্রাম্প গ্লেন বেককে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

ট্রাম্প বলেন, "আমি মনে করি না তিনি মারা গেছেন। আর যদি তিনি মারা গিয়ে থাকেন, তাহলে ইরানি কর্মকর্তারা বেশ ভালো অভিনয় করছেন।" তিনি আরও জানান, ইরানি কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে চূড়ান্ত অনুমোদন নিতে খামেনির সঙ্গে কথা বলার দাবি করছেন।

ট্রাম্পের ধারণা, মোজতবা খামেনি গুরুতরভাবে আহত হয়েছেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। ওই হামলায় তার বাবা, আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সোনার দুল গিলে ফেলা ছিনতাইকারী আটক, বমি করিয়ে উদ্ধার

ট্রাম্পের দাবি, মোজতবা খামেনি মারা যাননি

আপলোড সময় : ০৮:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬