ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে শিয়াল জবাই করে মাংস বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৪৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

লক্ষ্মীপুরের কমলনগরে প্রকাশ্যে শিয়াল জবাই করে মাংস বিক্রির অভিযোগে মো. ইব্রাহিম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত রোববার উপজেলার চর মার্টিনের মুন্সিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তাকে আটক করে।

এ ঘটনায় মো. ইব্রাহিমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় লোকজন ও পুলিশের ভাষ্য অনুযায়ী, মুন্সিগঞ্জ বাজারের কাছে একটি জালে শিয়ালটি আটকা পড়েছিল। এরপর ইব্রাহিম সেটি জবাই করে মাংস বিক্রির উদ্যোগ নেন। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাকে ধাওয়া করেন এবং পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, ‘বন্য প্রাণী হত্যার পর মাংস বিক্রির চেষ্টা করার অভিযোগে ইব্রাহিমকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধের সক্ষমতা তার ছিল না। পরে মুন্সিগঞ্জ বাজার কমিটির লোকজন নিজেদের মধ্যে টাকা তুলে জরিমানার অর্থ পরিশোধ করেন।’

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, ‘বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী লাইসেন্স বা পারমিট ছাড়া কোনো বন্য প্রাণী, এর মাংস বা দেহাংশ দখলে রাখা, কেনাবেচা কিংবা বাণিজ্যিকভাবে ব্যবহার করা নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার প্রতিশ্রুতি ধর্ম প্রতিমন্ত্রীর

লক্ষ্মীপুরে শিয়াল জবাই করে মাংস বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা

আপলোড সময় : ০৬:৪৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬