ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস-বিদ্যুৎ-সার সংকট নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি: নাহিদ ইসলাম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, দেশের গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, সারের দাম বৃদ্ধি এবং মানুষের ভোগান্তির বিভিন্ন বিষয় নিয়ে সংসদ ও রাজপথে কথা বলবেন।

আজ মঙ্গলবার রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম উল্লেখ করেন, ‘১১ দল না, আমাদের এই আন্দোলন জনগণের পক্ষের আন্দোলন, এটা নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন।’

তিনি আরও বলেন, যেসব রাজনৈতিক ও সামাজিক শক্তি নানা কারণে নির্বাচনে তাদের সঙ্গে আসতে পারেনি, তাদেরও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এর আগে এনসিপি নাহিদ ইসলামসহ দলটির নেতারা জামায়াত আমিরের হাতে ফুলের তোড়া দিয়ে সুস্বাগত জানান। জামায়াত আমিরের সফরকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এটি কেবল সৌজন্য সাক্ষাৎ হলেও এর মধ্য দিয়ে তারা ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন।

নাহিদ ইসলাম বলেন, আগামী সংসদ অধিবেশনে জনগণের পক্ষে তাদের কণ্ঠ শোনা যাবে এবং সংসদের বাইরেও রাজপথে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপির কার্যালয়ে জামায়াতের আমিরের সফর, ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

গ্যাস-বিদ্যুৎ-সার সংকট নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি: নাহিদ ইসলাম

আপলোড সময় : ১০:১৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬