ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান খানের পাশে দাঁড়ালেন বডি ডাবল পারভেজ কাজী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

বলিউড অভিনেতা সালমান খান তার অসুস্থ অফিসিয়াল বডি ডাবল পারভেজ কাজীর পাশে দাঁড়িয়েছেন। আগস্টের শুরুতে হৃদ্‌রোগে আক্রান্ত হলে পারভেজকে অস্ত্রোপচার করাতে হয়। সালমান নিজেই তার চিকিৎসার সার্বিক বিষয়টি তদারকি করেন বলে জানা গেছে।

৬ আগস্ট পারভেজ নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে শুটিং সেটে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার খবর ছড়ালেও, তার ম্যানেজার পীযূষ পরে বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, শুটিংয়ের সময় ঘটনাটি ঘটেনি। বর্তমানে পারভেজ সুস্থ হয়ে উঠছেন এবং সালমানের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পারভেজের অসুস্থতার কারণে সালমানের নতুন প্যান-ইন্ডিয়া অ্যাকশন সিনেমা ‘মনস্টার’-এর শুটিং নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে কয়েক দিন বিশ্রামের পর পারভেজ সেটে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তার নিরাপত্তার কথা বিবেচনা করে স্ট্যান্টের সময়সূচিতে কিছু পরিবর্তনও আনা হয়েছে।

‘মনস্টার’-এ সালমানের সঙ্গে অভিনয় করছেন নয়নতারা। সিনেমাটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। পারভেজ কাজী দীর্ঘদিন ধরে সালমানের বডি ডাবল হিসেবে কাজ করছেন এবং ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘রেস ৩’, ‘ভারত’, ‘দাবাং ৩’ ও ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর মতো সিনেমায় তিনি সালমানের হয়ে কাজ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত

সালমান খানের পাশে দাঁড়ালেন বডি ডাবল পারভেজ কাজী

আপলোড সময় : ০১:৫০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬