ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২১৮ Time View

নড়াইল সদর উপজেলায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ মো. রাজু শেখ (৩৫) ও রিক্তা বেগম (৩০) নামের স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (২৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে তাদেরকে ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

নড়াইল জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার সোমবার (২৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. ইউসুফ শেখের ছেলে মো. রাজু শেখ এবং একই উপজেলার সমেরুখোলা গ্রামের মৃত বাবুল মোল্যার মেয়ে রিক্তা বেগম।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানা যায়, রবিবার বিকেলে সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের নাজিম ফকিরের বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়িতে রাজু এবং রিক্তা বেগম ভাড়া থাকতেন। এসময় তাদের রুম তল্লাশি করে ৯০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭ হাজার টাকা ও একটি স্মার্ট ফোন জব্দ করা হয়।

এ বিষয়ে গোলক মজুমদার জানান, স্বামী-স্ত্রীকে অবৈধ ইয়াবাসহ আটক করে নড়াইল সদর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা প্রদান

নড়াইলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আপলোড সময় : ১২:০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬