ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে নির্যাতনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চায় পরিবার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের এক যুবককে কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কুয়েতে চিকিৎসাধীন যুবককে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী মিয়ারাজ হোসেনের (২৮) বাবা মো. নেছার সরদার জানান, প্রায় এক বছর দুই মাস আগে তার ছেলেকে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কুয়েতে পাঠানো হয়। তিনি অভিযোগ করেন, “ফ্রি ভিসা”র কথা বলে স্থানীয় কয়েকজনের মাধ্যমে তার কাছ থেকে সাত লাখ টাকা নেওয়া হয়।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, কুয়েতে পৌঁছানোর পর মিয়ারাজকে একটি পরিবারের অধীনে কাজে নিয়োজিত করা হয়। সেখানে তাকে অতিরিক্ত কাজ করানো, বেতন না দেওয়া এবং শারীরিক নির্যাতন করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

পরিবারের অভিযোগ, গত ২০ আগস্ট মিয়ারাজ পুনরায় নির্যাতনের শিকার হয়ে গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মো. নেছার সরদার আরও অভিযোগ করেন, কুয়েতে অবস্থানরত আত্মীয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। অভিযুক্তরা স্থানীয়ভাবে বিষয়টি জানালে সহযোগিতা না করে উল্টো হুমকি দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

এ ঘটনায় জুলেখা বিবি, সুভা পারভীন ও বাবুকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করা হয়েছে, তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগীর পরিবার প্রশাসনের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মিয়ারাজকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

কুয়েতে নির্যাতনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চায় পরিবার

আপলোড সময় : ১০:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬