ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসা জটিলতায় বাতিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের থাইল্যান্ড সফর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের আগে থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা বাতিল করেছে। ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ে সফর করা সম্ভব না হওয়ায় দলটি এখন ঢাকাতেই প্রস্তুতি ম্যাচ খেলবে।

আগামী ৩১ আগস্ট উজবেকিস্তানে শুরু হবে বাংলাদেশের এএফসি অনূর্ধ্ব-২০ অভিযান। এর আগে থাইল্যান্ডে সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। ১৮ আগস্ট আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি ভিসা জটিলতায় হয়নি এবং একই কারণে ২৫ আগস্টের ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কয়েক দিন ধরে খেলোয়াড়দের থাই ভিসার জন্য চেষ্টা করছিল। সভাপতি তাবিথ আউয়ালের উদ্যোগে গতকাল ভিসা পাওয়া গেলেও ততক্ষণে ইন্দোনেশিয়া বিকল্প প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ ঠিক করে ফেলেছে। ফলে ভিসা পাওয়ার পরও থাইল্যান্ড সফর বাতিল করতে হয়েছে বাংলাদেশকে।

এখন ঢাকায় ফর্টিজ ও বাংলাদেশ পুলিশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অ-২০ দল। দুই ক্লাবই বর্তমানে অনুশীলনের মধ্যে থাকায় তাদের বিপক্ষে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এশিয়া কাপের মূলপর্বে ওঠার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। কয়েক সপ্তাহ যশোরের শামসুল হুদা একাডেমিতে অনুশীলনের পর চার দিন আগে ঢাকায় ফিরেছে দল। বর্তমানে কমলাপুর স্টেডিয়ামে অনুশীলন করছে তারা।

ব্রিটিশ কোচ জেরার্ড জোন্স ২৩ সদস্যের দল চূড়ান্ত করেছেন, যেখানে পাঁচজন প্রবাসী ফুটবলার রয়েছেন। বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলবে, যেখানে স্বাগতিক উজবেকিস্তান, সিরিয়া ও ভারত রয়েছে। ৩১ আগস্ট উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের অভিযান শুরু হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর তাসনিম জারার পোস্ট

ভিসা জটিলতায় বাতিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের থাইল্যান্ড সফর

আপলোড সময় : ০১:৪৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬