ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন হুমায়ুন কবির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

মন্ত্রিসভায় বড় রদবদলের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে শপথ পড়ান। তিনি টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়। এ সময় হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। বর্তমানে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন শামা ওবায়েদ ইসলাম। সূত্র জানায়, হুমায়ুন কবিরের পাশাপাশি শামা ওবায়েদও এই পদে থাকবেন।

হুমায়ুন কবির এর আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিকে, হুমায়ুন কবির ছাড়াও মন্ত্রিসভায় নতুন করে আরও কয়েকজনকে যুক্ত করা হয়েছে। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত ও সংসদ সদস্য সাচিং প্রু জেরী। আরও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন হুমায়ুন কবির

আপলোড সময় : ০৯:১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬