ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে নিখোঁজের ৩০ ঘণ্টা পর শিক্ষকের মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:১৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২০৯ Time View

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর অবসরপ্রাপ্ত শিক্ষক ইউসুফ আলী মাস্টারের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম বদরপুর গ্রামের আনিস ভূঁইয়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ইউসুফ আলী দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার স্ত্রী দুই বছর আগে মারা গেছেন এবং তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। একমাত্র ছোট ছেলে বোনের বাড়িতে থেকে মাদ্রাসায় পড়াশোনা করে, ফলে তিনি নিজ বাড়িতে একাই বসবাস করতেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ইউসুফ আলী ছোট ভাইদের সঙ্গে স্থানীয় হারুনের দোকানে চা পান করেন। এরপর তিনি বাড়িতে ফিরে যান এবং এরপর থেকে তাকে আর দেখা যায়নি।

শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে বাড়ির দুই শিশু ইউসুফ আলীর নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। স্থানীয়রা গিয়ে তার মুখে রক্তের দাগ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ফরিদগঞ্জে নিখোঁজের ৩০ ঘণ্টা পর শিক্ষকের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০৮:১৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬