ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাচিং প্রু জেরী হচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:০০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

বিএনপির মন্ত্রীসভায় আসছে রদবদল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার সময় মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণ হতে যাচ্ছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথগ্রহণের পর নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হতে পারে।

মন্ত্রিসভা সম্প্রসারণে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি জোটের নেতাদেরও যুক্ত করা হচ্ছে। নতুন সদস্যদের শপথের জন্য বঙ্গভবনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বিএনপির বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন।

এছাড়া মন্ত্রীসভায় স্থান পাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। জোটের নেতাদের মধ্যে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নামও রয়েছে। গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনও নতুন মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সাচিং প্রু জেরী হচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

আপলোড সময় : ০৮:০০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬