ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্যমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৩১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২১৯ Time View

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ আগামীতে তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তিনি যোগ দেবেন।

জানা গেছে, বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল আজ সন্ধ্যার পর হতে পারে। এই রদবদলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। এছাড়া, মন্ত্রিসভায় আরও কিছু পরিবর্তন আসছে বলে সরকারের উচ্চ পর্যায়ের সূত্রে জানা গেছে।

বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হচ্ছেন। বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন।

আন্দালিব রহমান পার্থের বিষয়ে বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ জানান, তিনি মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা জানাতে পারেননি তিনি।

বর্তমান মন্ত্রীসভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন জহির উদ্দিন স্বপন, যিনি বরিশাল-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। মন্ত্রীসভার রদবদল হলে তাকে অন্য কোনো মন্ত্রণালয়ে স্থানান্তর করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

তথ্যমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

আপলোড সময় : ০৬:৩১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬