ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২০৯ Time View

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজারের বেশি প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রাম পিটিআইয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রী জানান, প্রধান শিক্ষক নিয়োগের পর সহকারী শিক্ষকদের যেসব পদ শূন্য হবে, সেসব পদেও নতুন করে নিয়োগ দেওয়া হবে। বর্তমানে ১৪ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে।

তিনি উল্লেখ করেন, আইনি জটিলতার কারণে কিছু নিয়োগ ও পদায়ন আটকে থাকলেও শিগগির এসব পদ পূরণ করা হবে। ২০২৫ সালে অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ছয় হাজারের বেশি শিক্ষক নিয়োগের বিষয়টি আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে।

শিক্ষকদের প্রশিক্ষণের সময় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ১০ মাসের প্রশিক্ষণ দুই মাসে সীমাবদ্ধ করার পরিকল্পনা রয়েছে। নতুন শিক্ষকদের জন্য নীতিমালায় নিয়মিত মূল্যায়নের ভিত্তিতে পদোন্নতি ও বেতন স্কেল উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।

প্রাথমিক শিক্ষাব্যবস্থায় সমন্বিত পরিবর্তন আনার লক্ষ্যে বিদ্যালয়ের পরিবেশ ও পাঠদানের পদ্ধতিতেও পরিবর্তন আনা হচ্ছে। কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধান শিক্ষিকাকে হত্যার অভিযোগে দুই ছাত্র গ্রেপ্তার, ২৭ বার ছুরিকাঘাত

প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু

আপলোড সময় : ০৮:৩৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬