ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু, গোলাম পরওয়ারের শোক প্রকাশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

কলকাতায় মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ অন্তত ৯ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন দগ্ধ হয়ে আহত হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

এছাড়া, ১৭ আগস্ট যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হন। গোলাম পরওয়ার নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত ও নিহতদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় তিনি বলেন, “ভারতে চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে গিয়ে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় প্রিয় দেশবাসীদের নিহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক।”

তিনি দুর্ঘটনায় দগ্ধ ও গুরুতর আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। গোলাম পরওয়ার নিহতদের লাশ দ্রুত ও সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ মিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে চরমোনাই পীরের অভিনন্দন ও দায়িত্ব পালনের আহ্বান

কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু, গোলাম পরওয়ারের শোক প্রকাশ

আপলোড সময় : ০৩:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬