ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখ খানের ‘মান্নাত’ থেকে ৮ ফুট লম্বা সাপ উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:১৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

বলিউড অভিনেতা শাহরুখ খানের মুম্বাইয়ের বাসভবন ‘মান্নাত’ এর বাগান এলাকায় সোমবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে জোড়া সাপ পাওয়ার ঘটনা ঘটেছে। বাড়ির লোকজন একটি শেডের নিচে পরস্পর জড়িয়ে থাকা অবস্থায় সাপ দুটিকে দেখতে পান। পরে একটি সাপ উদ্ধার করা হলেও অন্যটি পালিয়ে যায়।

সাপ উদ্ধারকারী ভিকি দুবেকে খবর দেওয়া হলে তিনি বান্দ্রা ওয়েস্টের ওই বাসভবনে যান। তিনি বন বিভাগের রাউন্ড অফিসার দীপক দাদা গায়কোয়াড় এবং থানে মুম্বাই রেঞ্জ অফিসের কন্ট্রোলারকে বিষয়টি জানান।

ভিকি দুবে প্রায় ৮ ফুট লম্বা একটি সাপ নিরাপদে উদ্ধার করেন, যা ‘ধামান’ বা ইন্ডিয়ান র‍্যাট স্নেক হিসেবে শনাক্ত করা হয়। এটি বিষহীন এবং মানুষের জন্য ক্ষতিকর নয়।

তবে লোকজন জড়ো হওয়ার কারণে দ্বিতীয় সাপটি পালিয়ে যায়। এরপর ‘মান্নাত’-এর নিরাপত্তাকর্মী ও পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। গভীর রাত পর্যন্ত বাড়ির বিভিন্ন এলাকায় দ্বিতীয় সাপটির সন্ধানে তল্লাশি চালানো হয়, কিন্তু সেটির সন্ধান পাওয়া যায়নি।

সাপ উদ্ধারকারী ভিকি দুবে উপস্থিত ব্যক্তিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এবং জানান, উদ্ধার করা সাপটি বিষহীন। বন বিভাগের নিয়ম অনুযায়ী, উদ্ধার করা ধামান সাপটিকে পরে নিরাপদে তার প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

খুলনায় ‘ছেলেধরা’ সন্দেহে যুবকের মৃত্যু, পুলিশ তদন্ত শুরু করেছে

শাহরুখ খানের ‘মান্নাত’ থেকে ৮ ফুট লম্বা সাপ উদ্ধার

আপলোড সময় : ০৮:১৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬