ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির এমপির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২৬৪ Time View

লালমনিরহাট-২ আসনের বিএনপির সংসদ সদস্য রোকন উদ্দিন (বাবুল) বিরুদ্ধে অনিয়ম ও দলীয় শৃঙ্খলা অমান্যের অভিযোগ তুলেছেন আদিতমারী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। তারা অভিযোগ করেছেন যে, এমপি নির্বাচিত হওয়ার পর থেকে তিনি দলের সঙ্গে সমন্বয় না করে নিজস্বভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন।

সোমবার (১৭ আগস্ট) বিকেল পাঁচটায় আদিতমারী উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরা হয়। লিখিত বক্তব্যের শিরোনাম ছিল ‘সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন’।

সংবাদ সম্মেলনে সাবেক সদস্যসচিব সালেকুজ্জামান প্রামাণিক লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, রোকন উদ্দিন দলের সঙ্গে কোনো ধরনের সমন্বয় করছেন না এবং নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে চলছেন। এছাড়া, তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশ করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন, যা দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ করেন।

অন্যদিকে, এমপি রোকন উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। তিনি দাবি করেন, সংবাদ সম্মেলনে উপস্থিত অধিকাংশ নেতারা তার বিরোধিতা করেছেন এবং তার বিরুদ্ধে অসত্য অভিযোগ তুলেছেন।

এ বিষয়ে বিএনপির লালমনিরহাট জেলার সভাপতি ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি এবং হোয়াটসঅ্যাপে পাঠানো প্রশ্নেরও উত্তর দেননি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

বিএনপির এমপির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

আপলোড সময় : ১২:৪৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬