ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই শর্তে জামিন পেল স্কুলছাত্র রিমন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৪০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

লক্ষ্মীপুরের রামগতিতে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা মামলায় গ্রেপ্তার হওয়া মো. রিমন জামিন পেয়েছেন। আদালত তাকে জামিন দেওয়ার সময় দুটি শর্ত আরোপ করেছে, যার মধ্যে রয়েছে প্রতি সোমবার আদালতে উপস্থিত থাকা এবং নিষিদ্ধ সংগঠনের মিছিলসহ কোনো কার্যক্রমে অংশগ্রহণ না করা।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. সাদেকুর রহমান এই জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুর রব সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, ৩০ মে সকালে চর আলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামের আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের নিচে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে উসকানিমূলক স্লোগানসহ ঝটিকা মিছিল করে। এ ঘটনায় ৪ জুন রামগতি থানার উপপরিদর্শক (এসআই) ময়নাল হোসেন বাদী হয়ে রিমনসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।

আইনজীবী আব্দুর রব সুমন জানান, গত ২ আগস্ট বিকেলে চররমিজ ইউনিয়নের চরমেহার গ্রাম থেকে রিমনকে গ্রেপ্তার করে পুলিশ। ৩ আগস্ট তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে গাজীপুরে শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠায়। আদালত তার জামিন মঞ্জুর করার সময় নাম ও বয়সের অসঙ্গতি নিয়ে মন্তব্য করেছেন।

রিমনের জন্মনিবন্ধন অনুযায়ী তার বয়স ১৪ বছর ২ মাস, তবে মামলার এজাহারে তার নাম বাচ্চু প্রকাশ রিপন এবং বয়স ১৯ বছর উল্লেখ করা হয়েছে। আদালতে সোপর্দ করার সময় তদন্তকারী কর্মকর্তা তার নাম সংশোধন করলেও বয়স ১৩ বছর ১১ মাস ২৯ দিন দেখানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির এমপির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

দুই শর্তে জামিন পেল স্কুলছাত্র রিমন

আপলোড সময় : ০৮:৪০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬