ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসএফ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে হত্যা করার অভিযোগ, তদন্ত চলছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

ভারতের পাঞ্জাবের হোশিয়ারপুর জেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক জওয়ানের বিরুদ্ধে। অভিযুক্ত জওয়ান অমরজিৎ সিং ছুটিতে বাড়ি এসে তার স্ত্রী রামাকে মারাত্মক শারীরিক নির্যাতন করেন।

নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী, ১৩ আগস্ট রাতে অমরজিৎ সিং স্ত্রীকে নৃশংসভাবে মারধর করেন, যার ফলে রামা গুরুতর আহত হন। পরবর্তীতে ১৪ আগস্ট ভোরে নিহতের পরিবারকে জানানো হয় যে, রামা ছাদ থেকে পড়ে গেছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হাসপাতালে পৌঁছালে রামাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। তাদের দাবি, মারধরের ঘটনা লুকাতে এবং পুলিশকে বিভ্রান্ত করতেই ছাদ থেকে পড়ে যাওয়ার নাটক সাজানো হয়েছিল। নিহতের বাবা রাম চাঁদ অভিযোগ করেন যে, বিয়ের পর থেকেই তার মেয়ে জামাইয়ের হাতে নির্যাতনের শিকার হচ্ছিলেন।

নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বিএসএফ জওয়ান অমরজিৎ সিং, তার চাচা কুলদীপ কুকি এবং চাচি সোনিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ ইতোমধ্যে প্রধান অভিযুক্ত অমরজিৎ সিংকে গ্রেফতার করেছে, তবে বাকি দুই অভিযুক্ত এখনো পলাতক রয়েছে।

স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) হরপ্রেম সিং জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার পৈতৃক গ্রামে শেষকৃত্য সম্পন্ন হবে। এই ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পায়রা নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রী নিখোঁজ

বিএসএফ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে হত্যা করার অভিযোগ, তদন্ত চলছে

আপলোড সময় : ০১:৩৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬