দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। পদের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিবিএ (মার্কেটিং) থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ২৭ বছর নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন হবে বেসরকারি এবং ফুল টাইম। অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।
আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইটে যেতে পারেন।
অনলাইন ডেক্স 























