ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের প্রস্তাব দিলেন হাসনাত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী যে ছয় মাসের সময়সীমা দিয়েছেন, সেটিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি প্রধানমন্ত্রীর প্রতি বিরোধী দলের পরিকল্পনাগুলো বিবেচনার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে হাসনাত জানান, প্রধানমন্ত্রী বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য বিরোধী দলকে ছয় মাসের আলটিমেটাম দিয়েছেন। তিনি বলেন, 'আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবং সমাধান পরিকল্পনা প্রস্তাব করছি।'

হাসনাত দাবি করেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের প্রস্তাব ইতোমধ্যে রয়েছে। তিনি বলেন, 'এনসিপির আহ্বায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নিয়ে মোট ১৫ দফা সুনির্দিষ্ট সমাধান প্রস্তাব দিয়েছেন।'

তিনি প্রধানমন্ত্রীর টিমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেন, 'মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী মিলিয়ে ৬২ জনের সভাসদ। এর একজনও নাগরিক মতামত বা বিরোধী দলের প্রস্তাবনা পড়ে দেখেননি।'

হাসনাত বিদ্যুৎ সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করতে বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ সংসদীয় অধিবেশন আয়োজনের অনুরোধ করেছেন। তিনি বলেন, 'সরকারের এমন ইগ্নোরেন্সকে খুবই হতাশার চোখে দেখি।'

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

mostbet və qanunun sərhədləri – cəsarətli baxış

প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের প্রস্তাব দিলেন হাসনাত

আপলোড সময় : ১২:২৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬