ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের তিন কর্মী বহিষ্কার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৫৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

নাটোরের লালপুরে বিক্ষোভ চলাকালে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিন কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত কর্মীরা হলেন জাহিদ হোসেন (৩২), শফিকুল ইসলাম শফিক (৩৫) ও মামুন আলী (২৫)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১২ আগস্ট লালপুর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদলের বিক্ষোভ চলাকালে এনটিভি অনলাইনের প্রতিনিধি সজীবুল হৃদয় ও মানবজমিনের লালপুর উপজেলা প্রতিনিধি রাশেদুল ইসলামকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় তিন কর্মীর সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এ ধরনের কর্মকাণ্ড মেনে নেবে না। দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ আগস্ট ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে লালপুর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ চলাকালে সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলায় ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

নাটোরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের তিন কর্মী বহিষ্কার

আপলোড সময় : ০৯:৫৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬