বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ বর্তমানে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। তিনি উল্লেখ করেছেন যে, দেশের ঋণের পরিমাণ এত বেশি হয়ে গেছে যে, সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও একদিন কঠিন হয়ে পড়বে যদি সঠিক পরিকল্পনা না করা হয়।
মন্ত্রী শুক্রবার (১৪ আগস্ট) সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, সঠিক পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয় এবং সরকার একটি বাজেট দিয়েছে যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না পড়ে। তবে এই বাজেট বাস্তবায়নে সাধারণ মানুষ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় অংশগ্রহণের আগে, মন্ত্রী শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহারের জন্য ড্রাম ট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ করেন। তিনি নিজে ট্রাকে ওঠেন এবং বলেন, তিনি মানুষকে দেখানোর জন্য ট্রাকে উঠেননি, বরং ৩০-৪০ বছর আগে দেখার অভিজ্ঞতা থেকে উচ্ছ্বাসিত হয়ে ট্রাকে উঠেছেন।
মন্ত্রী আরও বলেন, পৌরসভার এসব গাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। কারণ, সরকারের বাপ-মা জনগণ। এর আগে তিনি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 
























