ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ম্যারাথনে হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত ম্যারাথনে অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম টিপু সুলতান (৪০), তিনি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাঠখাল গ্রামের বাসিন্দা ছিলেন। টিপু সুলতান মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আশরাফ উদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টায় সোনারগাঁও উপজেলার পানামনগর আমিনপুর মাঠ থেকে সাড়ে সাত কিলোমিটার দূরত্বের ম্যারাথন শুরু হয়। দৌড়ের অর্ধেক পথ অতিক্রম করার পর বালিয়া দিঘিরপাড় এলাকায় টিপু সুলতান হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন।

তৎক্ষণাৎ ইভেন্টের মেডিকেল টিম তাকে সোনারগাঁও সেবা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে মদনপুর আল বারাকা হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’-এর আয়োজক শিমুল ভূইয়া জানান, সারাদেশ থেকে আসা প্রায় ৬০০ জন দৌড়বিদের সঙ্গে টিপু সুলতানও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তার আকস্মিক মৃত্যুতে আয়োজক কমিটি গভীর শোক প্রকাশ করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ লোক নিয়ে রাস্তায় নামবেন আফ্রিদি

নারায়ণগঞ্জে ম্যারাথনে হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

আপলোড সময় : ১২:৪০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬