ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দায়ী দুর্নীতি ও অব্যবস্থাপনা: গোলাম পরওয়ার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:২৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২১১ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। তিনি বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সম্প্রতি দেশে বিদ্যুৎ ও গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। ৯ আগস্ট থেকে শুরু হওয়া ব্যাপক লোডশেডিংয়ের কারণে জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। তথ্যমতে, ৯ আগস্ট ৩৬৭১ মেগাওয়াট, ১০ আগস্ট ৩৭৫৭ মেগাওয়াট, ১১ আগস্ট ৩৪৬৫ মেগাওয়াট এবং ১২ আগস্ট ৩৮২ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি ছিল।

তিনি আরও জানান, গত ১২ আগস্ট ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ ছিল ২০৩ কোটি ঘনফুট। এ পরিস্থিতিতে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, বিদ্যুৎ ব্যবস্থাপনায় সরকারের সুদূরপ্রসারী সিদ্ধান্তের অভাবের কারণে শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং নাগরিকদের দৈনন্দিন কার্যক্রমে সমস্যা সৃষ্টি হচ্ছে। তিনি সরকারের কাছে গ্যাস সরবরাহ বাড়ানোর এবং অন্যান্য কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, জ্বালানি খাতের বেসরকারিকরণের নামে পুরনো অলিগার্কদের নতুন করে সুবিধা দেওয়ার ফলে সংকট আরও গভীর হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন করছে বিএনপি

বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দায়ী দুর্নীতি ও অব্যবস্থাপনা: গোলাম পরওয়ার

আপলোড সময় : ০৮:২৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬