জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু হচ্ছে, যেখানে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে বিভিন্ন দপ্তরের মধ্যে এ বিষয়ে আলোচনা ও পরামর্শ অনুষ্ঠিত হয়েছে। সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থাকলেও, কর্মসংস্থান সৃষ্টি ও সমন্বয়ের জন্য কার্যকর কাঠামো ছিল না।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি জাতীয় সম্মেলনে মাহদী আমিন এ কথা বলেন। তিনি জানান, জেলা পর্যায়ে স্থানীয় নিয়োগকর্তা ও চাকরিপ্রার্থীদের মধ্যে সংযোগ স্থাপন করা হবে।
মাহদী আমিন বলেন, সরকার সমাজের সকল নাগরিককে উন্নয়ন প্রবাহে অন্তর্ভুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো সুবিধাবঞ্চিতদের জাতীয় অর্থনীতি ও সামাজিক সুরক্ষার মূলধারায় একীভূত করা।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনলাইন ডেক্স 
























