ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ থাকা ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় চালুর চুক্তি সই, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২০৮ Time View

রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর লক্ষ্যে দুটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে সরকার। মঙ্গলবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সচিবালয়ে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে এই চুক্তি সম্পন্ন হয়।

চুক্তির আওতায় সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। অন্যদিকে, প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে হ্যামকো গ্রুপ। বিজেএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির ফলে দীর্ঘদিন বন্ধ থাকা তিনটি মিল বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু হবে। এই মিলগুলো চালু হলে ১১ হাজার ৬২৯ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রায় ৬১৯ কোটি টাকা বিনিয়োগ হবে।

সিরাজগঞ্জের জাতীয় জুট মিলসে ১৫৭ কোটি টাকা, খুলনার স্টার জুট মিলসে ২৫০ কোটি টাকা এবং প্লাটিনাম জুবিলী জুট মিলসে ২১২ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। মিলগুলো চালু হলে প্রত্যেকটির বার্ষিক টার্নওভার লক্ষ্যমাত্রা প্রায় ৫০০ কোটি টাকা হবে।

অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এবং বিজেএমসি ও লিজগ্রহীতাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুই দিন পর সাপের কামড়ে সোনালীর মৃত্যু

বন্ধ থাকা ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় চালুর চুক্তি সই, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

আপলোড সময় : ০৮:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬