ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাল পুনঃখননের প্রতিশ্রুতি দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন করা হবে।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নাম্বার ক্যানেল এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, রূপগঞ্জের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিগত সময়ে এখানে কোনো কাজ হয়নি। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্টরা অবৈধ ক্ষমতার সময় লুটপাটে ব্যস্ত ছিল। তিনি জানান, এই এলাকার প্রায় ৫ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে এবং তাদের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, খালের জমি উদ্ধার করতে যা যা প্রয়োজন তা করা হবে এবং আগামী ২-৩ দিনের মধ্যে খাল উদ্ধারে কাজ শুরু হবে।

এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে খাল খননের কাজ শুরু হওয়ার ইতিহাস উল্লেখ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পুনরায় সেই কাজ চালু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মক্কায় কাবা দেখার আকাঙ্ক্ষায় আসা হাজির মৃত্যু

খাল পুনঃখননের প্রতিশ্রুতি দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

আপলোড সময় : ০৪:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬