জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের কবর হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সিলেটের কোম্পানীগঞ্জে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম অভিযোগ করেন, বিএনপি যদি স্বৈরাচার হতে চায়, তাহলে তারা তাদের স্বৈরাচার হতে দেবেন না। তিনি বলেন, চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে জনগণ সঠিক সেবা পায় না। তিনি আরও বলেন, বিএনপি সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে এবং সিস্টেম নষ্ট হলে কেউ ছাড় পাবেন না।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সমাবেশে বলেন, বাংলাদেশে চাঁদাবাজি করতে দেওয়া হবে না এবং সরকার জনগণের বিরুদ্ধে গাদ্দারি করছে। তিনি জনগণের পক্ষে কথা বলার অঙ্গীকার করেন এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
মাহমুদা মিতু বলেন, তারা ক্ষমতাকে প্রশ্ন করেন এবং বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা নিজেদের লোকদের চেয়ারে বসাচ্ছে। তিনি সরকারের সংস্কারের দাবি জানান।
মাহমুদা মিতু পুলিশ প্রসঙ্গে বলেন, পুলিশ তাদের উপর মহলের নির্দেশ পালন করে এবং তারা নিজেদের মতো করে কাজ করুক, কোনো দলের হয়ে নয়। তিনি বিএনপির আদর্শের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।
অনলাইন ডেক্স 











