বগুড়ার সোনাতলায় ককটেল বিস্ফোরণ ও বিএনপি কর্মীকে মারপিট মামলার আসামি যুবলীগ নেতা মনিরুজ্জামান ঠান্ডুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ঠান্ডু উপজেলার বালুয়া ইউনিয়নের ছোটবালুয়া গ্রামের মৃত আবুল সরকারের ছেলে এবং তিনি উপজেলা যুবলীগের সদস্য ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে সোনাতলা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে রাত পৌনে ২টার দিকে ঠান্ডুকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে একই দিনে আদালতে পাঠানো হয়েছে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
অনলাইন ডেক্স 























