ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে একমত পররাষ্ট্রমন্ত্রী ও হাইকমিশনার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২৩০ Time View

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নীতকরণের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, বৈঠকে কোনো বিশেষ বিষয় নিয়ে আলোচনা হয়নি, তবে তারা পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সার্বভৌম সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছেন।

বৈঠকটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে অনুষ্ঠিত হয় এবং এতে বিস্তারিত আলোচনা হয়নি। খলিলুর রহমান বলেন, "কেবল দুই দেশের সম্পর্ক সাধারণভাবে উন্নীতকরণে আলোচনা করেছি।"

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস শীর্ষ সম্মেলনে আমন্ত্রণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এছাড়া, দুই দেশের মধ্যে কিছু অস্বস্তির বিষয় রয়েছে, যা নিরসন প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

চীনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, "আমরা কখনোই অন্য দেশের ক্ষতির বিনিময়ে সম্পর্ক বৃদ্ধি করব না।" মার্কিন দূত সার্জিও গোরের সফর সম্পর্কেও তিনি জানান, এটি সম্ভাব্যতা যাচাইমূলক সফর এবং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহুমাত্রিক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে একমত পররাষ্ট্রমন্ত্রী ও হাইকমিশনার

আপলোড সময় : ০৭:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬