ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাককে যুদ্ধে না জড়ানোর আহ্বান মুকতাদা আল-সাদরের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৪১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২২৭ Time View

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরাকের মাটি ব্যবহার করে কোনো সামরিক তৎপরতা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শিয়া নেতা মুকতাদা আল-সাদর।

বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইরাককে কখনো হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়নি। তাই ইরানের বাহিনী ও সংশ্লিষ্ট মিলিশিয়াদের উচিত ইরাকের ভূখণ্ড থেকে দূরে থাকা।

আল-সাদর সতর্ক করে বলেন, কিছু অবাধ্য মিলিশিয়া যেন এমন পরিস্থিতি তৈরি না করে, যাতে উপসাগরীয় দেশগুলো ইরাককে লক্ষ্যবস্তু করার অজুহাত খুঁজে পায়। তিনি মনে করেন, ইরাককে আরেকটি অর্থহীন যুদ্ধে জড়িয়ে ফেলার চেষ্টা চলছে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আরও কঠোর অবস্থান নিতে হবে। একইসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, দেশের ভেতরে ও বাইরে থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলো সাম্প্রদায়িক বিভাজনকে কাজে লাগিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে।

আল-সাদর মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি শান্তি ও পারস্পরিক সমঝোতার আহ্বান জানান এবং বিদেশি সামরিক ঘাঁটিমুক্ত, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণমুক্ত একটি অঞ্চল গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

ইরাককে যুদ্ধে না জড়ানোর আহ্বান মুকতাদা আল-সাদরের

আপলোড সময় : ০৬:৪১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬