ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশ্বাস চিফ প্রসিকিউটরের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২১৪ Time View

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগামী এক বছরের মধ্যে সব তদন্ত শেষ করার আশ্বাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি দ্রুত বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ের প্রেস কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর জানান, জুলাই-আগস্টে শহীদ, আহত এবং পঙ্গুত্ববরণকারীদের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোকে ট্রাইব্যুনাল সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিচারকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

মো. আমিনুল ইসলাম বলেন, "আমরা আশা করছি যে, আগামী এক বছরের মধ্যে জুলাই সম্পর্কিত মানবতাবিরোধী অপরাধের সব মামলার তদন্ত শেষ করবো।" তিনি জানান, তদন্ত কর্মকর্তারা নির্ধারিত সময়সীমার মধ্যে সব তথ্য-প্রমাণ সংগ্রহ, সাক্ষ্য গ্রহণ এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছেন।

তিনি আরও বলেন, তদন্তের ক্ষেত্রে রাজনৈতিক বা বাইরের কোনো প্রভাব যাতে না পড়ে, সে বিষয়ে প্রসিকিউশন সম্পূর্ণ সতর্ক রয়েছে এবং নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছে।

এদিকে, একই দিনে জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের একটি প্রতিনিধিদল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আইটেলের নতুন এয়ার কন্ডিশনার বাজারে আসছে

এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশ্বাস চিফ প্রসিকিউটরের

আপলোড সময় : ১২:৩৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬