ঢাকা ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। মঙ্গলবার (২১ জুলাই) থেকে ২২ ক্যারেট বা ভালো মানের সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দর মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের বাজারে তেজাবি (খাঁটি) সোনার দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের সোনার ভরি ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা।

আগের দামের তুলনায় ২১ ক্যারেটের সোনার ভরি ১ হাজার ৫৭৪ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৩৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ হাজার ৫০ টাকা বেড়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারেও সোনার দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। গোল্ডপ্রাইস ডটঅর্গের তথ্য অনুযায়ী, মঙ্গলবার আউন্সপ্রতি সোনার দাম ৩৭ ডলার বেড়েছে। তবে গত এক মাসের হিসাবে দাম এখনও ১৭২ ডলার কম রয়েছে।

বাজেটে পরিবর্তনের ফলে বর্তমানে সোনার গয়নার মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া হবে না। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি ভরি সোনার গয়নায় নির্দিষ্ট ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৮৫৭ টাকা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেল

আপলোড সময় : ১২:৫২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬