ঢাকা ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে মাদক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা, পুলিশের বাধা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করতে গিয়ে পুলিশের সদস্যরা বিক্ষুব্ধ জনতার বাধার মুখে পড়েছেন। শনিবার (১৮ জুলাই) বিকেলে টংভাঙ্গা ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) রিমন ও তুহীন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর হাকিমসহ পুলিশের একটি দল হামিদুল ইসলামকে আটক করে। হামিদুল ইসলাম মৃত জসীম উদ্দিনের ছেলে এবং তার বিরুদ্ধে পূর্বে মাদক-সংক্রান্ত মামলা রয়েছে বলে পুলিশের দাবি।

আটকের পর হামিদুলকে থানায় নেওয়ার পথে তার স্বজন ও স্থানীয়রা পুলিশের কাজে বাধা দেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ সদস্যরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসার চেষ্টা করলেও পরিস্থিতি তাদের পৌঁছানোর আগেই অবনতি ঘটে। শেষ পর্যন্ত বিক্ষুব্ধ জনতার চাপে পুলিশ হামিদুলকে ছেড়ে দিতে বাধ্য হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, “হামিদুল ইসলামের বিরুদ্ধে পূর্বের মাদক মামলা রয়েছে। তাকে আটক করতে গিয়ে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে এবং মব সৃষ্টি করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনজোর লাল কার্ডে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড

লালমনিরহাটে মাদক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা, পুলিশের বাধা

আপলোড সময় : ১২:৩৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬