ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ ৪১ জনকে আসামি করা হয়েছে। প্রসিকিউশনের হাতে তদন্ত প্রতিবেদন পৌঁছেছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, বেসরকারি টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা ও সাংবাদিক শাহরিয়ার কবীর। তৎকালীন পুলিশ ও র‌্যাব প্রধানসহ ডিএমপি কমিশনারকেও এতে আসামি করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

এদিকে, শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলার অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের একটি প্রতিনিধি দল উপস্থিত হয়েছে। রোববার সকালে সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদের নেতৃত্বে ১০ থেকে ১৫ সদস্যের ওই দলটি চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন।

২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে শাপলা চত্বর খালি করে। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত মাসের অন্তঃসত্ত্বা দীপিকার অ্যাকশন দৃশ্যের শুটিং অব্যাহত

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

আপলোড সময় : ১২:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬