ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ ২

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২০৮ Time View

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে এমভি সুন্দরবন-১২ নামে একটি লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, বরিশাল থেকে আসা এমভি সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে কুমিল্লাগামী একটি ট্রলারের সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়।

তিনি জানান, ট্রলারটি নতুন ছিল এবং এতে মোট ১০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে আটজনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও দুইজন এখনো নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস জানায়, ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে। নিখোঁজ দুইজনকে উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট অভিযান চালাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ ২

আপলোড সময় : ১২:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬