ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে জামায়াতের প্রস্তাব

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২৩৯ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের (ইসি) কাছে প্রস্তাব দিয়েছে, যাতে সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের নেতাদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বন্ধ করা হয়।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সরকারের সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ দলের পদধারী বা সক্রিয় নেতা-কর্মীদের অযোগ্য ঘোষণা করার বিধান প্রস্তাবিত নির্বাচনী আচরণবিধিতে যুক্ত করা উচিত।

সম্প্রতি ইসির জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠানো এক চিঠিতে জামায়াত এ প্রস্তাব দেয়। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, কার্যক্রম নিষিদ্ধ কোনো দলের নেতাদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ থাকা উচিত নয়।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

এদিকে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মতামত চেয়ে খসড়া আচরণবিধি পাঠিয়েছে ইসি। জামায়াতের প্রস্তাবের মধ্যে রয়েছে নির্বাচনী প্রচারে মন্ত্রী ও সংসদ সদস্যদের অংশগ্রহণ নিষিদ্ধ করার বিষয়টি স্পষ্ট করা এবং ভোটকেন্দ্রে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের অধিকার নিশ্চিত করার প্রস্তাব।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তম কুমারের জন্মশতবর্ষ: বাংলা চলচ্চিত্রের মহানায়কের অবদান

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে জামায়াতের প্রস্তাব

আপলোড সময় : ০৬:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬