ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় উত্তাল সমুদ্রের দৃশ্য উপভোগ করতে ভিড় করছেন পর্যটকরা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২০২ Time View

নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। শুক্রবার (১৭ জুলাই) সাপ্তাহিক ছুটির দিনে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের আনাগোনা, যদিও বৈরী আবহাওয়া ও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে।

সৈকতের জিরো পয়েন্টসহ পূর্ব ও পশ্চিম অংশে অসংখ্য পর্যটক উত্তাল ঢেউ উপভোগ করতে ভিড় করছেন। অনেকেই সমুদ্রে নেমে গোসল ও ঢেউয়ের সঙ্গে আনন্দ-উল্লাস করতে দেখা যায়।

ঢাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটক মাজহারুল ইসলাম বলেন, "দুইবার কুয়াকাটায় এসেছি, কিন্তু এত বড় ঢেউ আগে কখনো দেখিনি। পরিবারের সবাই মিলে সমুদ্রের উত্তাল ঢেউ বেশ উপভোগ করছি।"

খুলনার খালিশপুর থেকে আসা শিক্ষার্থী তাজরি আক্তার জানান, বর্ষায় সমুদ্রের রূপ একেবারেই ভিন্ন। তবে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা দরকার বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, সৈকত সংলগ্ন কিছু প্রথম সারির হোটেলে ভালো বুকিং থাকলেও অন্যান্য হোটেলে পর্যটকের উপস্থিতি তুলনামূলক কম। কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী জানান, আশপাশের অধিকাংশ হোটেলে এখনো প্রত্যাশিত বুকিং নেই।

কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, "সৈকতে পর্যাপ্ত সতর্কবার্তা, লাইফগার্ড, ফায়ার সার্ভিস কিংবা ট্যুরিস্ট পুলিশের দৃশ্যমান তৎপরতা আরও বাড়ানো প্রয়োজন।"

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক নাজমুল হাসান জানান, গত কয়েক সপ্তাহের তুলনায় পর্যটকের সংখ্যা বেড়েছে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় তারা মাইকিং করে পর্যটকদের গভীর সমুদ্রে না যাওয়ার অনুরোধ করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইংল্যান্ডের বিদায়ে আর্জেন্টাইন মিডিয়ার প্রতিক্রিয়া

কুয়াকাটায় উত্তাল সমুদ্রের দৃশ্য উপভোগ করতে ভিড় করছেন পর্যটকরা

আপলোড সময় : ০৬:০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬