ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে টানা বৃষ্টিতে সড়ক ধসে, স্থানীয়দের দুর্ভোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলায় টানা ভারী বর্ষণের ফলে ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী হাটসংলগ্ন পিয়াজখালী-চন্দ্রপাড়া সড়কের একটি অংশ ধসে পড়েছে। এ কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

জানা গেছে, সম্প্রতি সময়ে টানা বৃষ্টির কারণে সড়কটি ধসে যায়। পিয়াজখালী বাজার থেকে চন্দ্রপাড়া হয়ে ফরিদপুর-তাড়াইল সড়কের সঙ্গে যুক্ত এই সড়কটি প্রতিদিন হাজার হাজার মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহনের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া পিয়াজখালী এলাকার শয়তানখালী ঘাট থেকে বিভিন্ন পণ্য পরিবহনের ক্ষেত্রেও এটি অপরিহার্য।

সরেজমিনে দেখা যায়, সড়কের একটি বড় অংশ ধসে গেছে এবং অবশিষ্ট অংশও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দা আবু সাঈদ জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে সড়কটি ধসে গেছে এবং দ্রুত সংস্কার করা না হলে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

অটোরিকশাচালক সালাম শেখ বলেন, বলাশিয়া ঘাট থেকে মালামাল এই সড়ক দিয়ে পিয়াজখালী হাটে আনা-নেওয়া করা হয়। সড়কটি বন্ধ হয়ে গেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তারা।

ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতি জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে এই স্থানে রাস্তা ভেঙে যায় এবং উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। সদরপুর উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, সড়ক ধসের বিষয়টি তারা জানেন এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর ইরানী টেলিভিশনে অভিনন্দন জানানো হয়

ফরিদপুরে টানা বৃষ্টিতে সড়ক ধসে, স্থানীয়দের দুর্ভোগ

আপলোড সময় : ০৪:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬