মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের নামের বানান সংশোধন এবং সনদ ইংরেজিকরণের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে।
রোববার (১২ জুলাই) অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামানিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্মতারিখ সংশোধনের আবেদন অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্তৃক অধিদপ্তরে দাখিল করা হয়।
যাচাই-বাছাইয়ের পর দেখা যায়, আবেদনকারীদের দাখিল/এসএসসি সনদের সঙ্গে এনআইডির নামের বানানের মিল নেই। এছাড়া, অনেকের দাখিল/এসএসসি সনদ বাংলায় রয়েছে, যা সংশোধনের জন্য প্রয়োজনীয় নয়।
বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের দাখিল/এসএসসি সনদ ও এনআইডিতে মুদ্রিত নামের বানান ভুল সংশোধন এবং দাখিল/এসএসসি সনদ ইংরেজিতে করে পুনরায় আবেদন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
অনলাইন ডেক্স 























