ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপির বিরুদ্ধে পুত্রবধূকে গোমূত্র পান করানোর অভিযোগে মামলা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২২:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

ভারতের মহারাষ্ট্রে সাবেক সংসদ সদস্য বিনায়ক রাউত ও তার পরিবারের বিরুদ্ধে কুসংস্কার চর্চা এবং গৃহনির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুত্রবধূ গিরিজা রাউতের অভিযোগ, তাকে জোর করে গোমূত্র পান করানো হয়েছে এবং তান্ত্রিক আচার পালনে বাধ্য করা হয়েছে।

থানে জেলার এই ঘটনায় পুলিশ বিনায়ক রাউত, তার স্ত্রী, ছেলে এবং স্থানীয় কাউন্সিলর গীতেশ রাউতের বিরুদ্ধে মহারাষ্ট্রের কুসংস্কারবিরোধী আইনে মামলা করেছে। অভিযোগপত্রে ফিরোজ ও কাজি নামে দুই তান্ত্রিকের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

গিরিজা রাউতের দাবি, বিয়ের পর গত সাত বছর ধরে তিনি মানসিক, সামাজিক ও আবেগগত নির্যাতনের শিকার হয়েছেন। তার অভিযোগ, স্বামীর কথিত বন্ধ্যাত্বজনিত সমস্যার সমাধানের জন্য তাকে বারবার তান্ত্রিকদের কাছে নিয়ে যাওয়া হতো। এক পর্যায়ে তাকে জোরপূর্বক গোমূত্র পান করানো হয় এবং কুসংস্কারমূলক আচার পালনের অংশ হিসেবে মাথা থেকে চুলও ছিঁড়ে নেওয়া হয়।

তিনি সাংবাদিকদের জানান, প্রভাবশালী রাজনৈতিক পরিবারের বিরুদ্ধে অভিযোগ করার সাহস পাননি। শ্বশুর বিনায়ক রাউত কখনো তার পক্ষে অবস্থান নেননি বলেও অভিযোগ করেন। গিরিজা আরও দাবি করেন, বিয়ের পর তার স্বামী শারীরিক সম্পর্ক এড়িয়ে চলতেন এবং বিষয়টি নিয়ে কথা বললে তাকে অপমান করা হতো।

পুত্রবধূর অভিযোগে শ্বশুরবাড়ির অন্য সদস্যদের বিরুদ্ধেও মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। তবে অভিযোগের বিষয়ে সাবেক এমপি বিনায়ক রাউত বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গুলশান ও বারিধারা লেকে বর্জ্যের সংযোগ বন্ধের সিদ্ধান্ত

সাবেক এমপির বিরুদ্ধে পুত্রবধূকে গোমূত্র পান করানোর অভিযোগে মামলা

আপলোড সময় : ০২:২২:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬